করোনা ভাইরাসের মধ্যে স্পেনের মুসলিমরা দীর্ঘদিন পর প্রকাশ্যে আযান ও ছালাতের সুযোগ পেলেন। এটা তাদের জন্য একটি বড় সুখবর। স্পেন সরকার জানিয়েছে, এখন থেকে সব মসজিদে ছালাত আদায় করা যাবে। তবে কিছু নিয়ম মানতে হবে। স্পেনের মুসলিমরা মসজিদের দরজা খুলে দেয়ার প্রত্যাশায় ছিলেন। অবশেষে সীমিত পরিসরে হলেও এ দেশের মুসলিমদের জন্য খুলে দেয়া হয়েছে মসজিদগুলো। স্পেন সরকারের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, দেশটির ৭০ ভাগ অঞ্চলে খুলবে দ্বিতীয় ধাপে। আর সে কারণেই দেশটির মুসলিম জনগোষ্ঠী সীমিত পরিসরে অনুমতি পেয়েছেন মসজিদে গিয়ে ছালাত আদায়ের। গত ৫ জুন দেশটির দ্বিতীয় বৃহৎ শহর ও পর্যটন নগরী বার্সেলোনায় বিভিন্ন মসজিদে সরকারের নির্দেশনা মেনে শান্তিপূর্ণ এবং পর্যাপ্ত নিরাপত্তা বিধান করেই আদায় হয়েছে জুম‘আর ছালাত। সঙ্গে সঙ্গে সবাইকে নিজ নিজ জায়নামাজ নিয়ে আসার জন্য উৎসাহিত করা হয়েছিল। শহরটির বেশির ভাগ মসজিদে ওযূখানা বন্ধ রাখা হয়েছিল, সবাইকে বাসা থেকে ওযূ করে আসার কথা বলা হয় আগেই। মসজিদগুলোতে নিরাপত্তার স্বার্থে অবশ্যই স্যানিটাইজিং করে নিজস্ব জায়নামায ও মাস্ক ব্যবহার করে প্রবেশ করতে হবে।
