কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

শিক্ষিত বেকার বাড়ছে

দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ কলেজ গ্রাজুয়েট ট্রেসার স্টাডির তথ্য উল্লেখ করে বিশ্বব্যাংক বলছে, কলেজ গ্রাজুয়েট পুরুষদের ৬৬ শতাংশই বেকার থাকছে। নারীদের মধ্যে এ হার আরো বেশি, ৭৭ শতাংশ। শহর-গ্রামভেদেও এ হারে পার্থক্য রয়েছে। মেট্রোপলিটন এলাকার কলেজ গ্রাজুয়েটদের মধ্যে বেকারত্বের হার ৫৫ শতাংশ হলেও গ্রামাঞ্চলে তা ৭২ শতাংশ। এ হারে পার্থক্য আছে বিভাগভিত্তিক কলেজ গ্রাজুয়েটদের মধ্যেও। মানবিক বিভাগের ৭৪ শতাংশ কলেজ গ্রাজুয়েট বেকার থাকলেও সামাজিক বিজ্ঞান বিভাগের গ্রাজুয়েটদের মধ্যে এ হার ৭১ শতাংশ। এছাড়া বিজ্ঞানের ৬৬ শতাংশ ও ব্যবসায় শিক্ষা বিভাগের ৬৯ শতাংশ কলেজ গ্রাজুয়েট বেকার থাকছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের ওপর জরিপ চালিয়ে এ তথ্য দিয়েছে বিশ্বব্যাংক। এ সংক্রান্ত একটি প্রতিবেদন সম্প্রতি প্রকাশ করেছে বিশ্বব্যাংক। জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, এর অধিভুক্ত কলেজের সংখ্যা ২ হাযার ৩০০। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) হিসাব মতে, সারা দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজে শিক্ষার্থীর সংখ্যা ১৮ লাখের বেশি, যা মোট উচ্চশিক্ষা গ্রহণকারীর ৬৮ শতাংশ। প্রতি বছর শুধু জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলো থেকে গ্রাজুয়েট বের হচ্ছেন ৫০ হাযারের মতো। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, পড়ালেখা শেষ করে মাত্র ১ শতাংশ কলেজ গ্রাজুয়েট স্বকর্মসংস্থানে যুক্ত হচ্ছেন। সংস্থাটির তথ্য অনুযায়ী, গ্রাজুয়েশন শেষ করার পর তিন বছর ধরে চাকুরির সন্ধান করতে হচ্ছে ৪৬ শতাংশ কলেজ গ্রাজুয়েটকে। তাদের মধ্যে বেকারত্বের হারও সবচেয়ে বেশি ৭১ শতাংশ।


Magazine