মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যা, ধর্ষণসহ বর্বর নির্যাতনের ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) প্রতিনিধি দল। কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তারা এ কথা বলেন। এসময় দলটি জানান, বাংলাদেশ রোহিঙ্গাদের প্রতি সর্বোচ্চ মানবিকতা প্রদর্শন করেছে, যা বিশ্বের বিরল উদাহরণ। ‘ওআইসি’র ইন্ডিপেন্ডেন্ট পার্মানেন্ট হিউম্যান রাইটস কমিটি’র (আইপিএইচআরসি) চেয়ারপার্সন ড. রশিদ আল বালুসি বলেছেন, ‘আমরা দুইদিন ধরে উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকা পরিদর্শন করেছি এবং নির্যাতিত রোহিঙ্গাদের সাথে কথা বলেছি।’
বাংলাদেশ সরকারের সাথে সমন্বয়ের মাধ্যমে ওআইসি’র প্রতিনিধি দলের এই সফরের আয়োজন করা হয়েছে। ওআইসি’র স্বাধীন স্থায়ী মানবাধিকার কমিশন এবং মহাসচিবের দপ্তরের সংশিস্নষ্ট কর্মকর্তাদের নিয়ে এই প্রতিনিধি দল গঠন করা হয়েছে।
