হায়রে ঢাকা! কোটি কোটি মানুষের স্বপ্নের এই রাজধানী ঢাকা শহর মানুষের বসবাসের অনুপযোগী শহর হয়ে গেছে। বিশ্বের পরিবেশবিদদের গবেষণা তথা সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা, সংস্কৃতি, পরিবেশ, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা উন্নয়ন, পরিবেশ দূষণ, যানজট, নাগরিক নিরাপত্তা ইত্যাদি বিচার-বিশেস্নষণ করে এই চিত্র তুলে ধরা হয়। বিশ্বের যেসব শহর মানুষের বসবাসের অনুপযোগী সেখানে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়। ঢাকার চেয়ে ‘খারাপ’ তথা বিশ্বের সবচেয়ে বেশি বসবাস অনুপযোগী শীর্ষ ১০টি দেশের মধ্যে দ্বিতীয় নাইজেরিয়ার লাগোস এবং প্রথম অনুপযোগী শহর হল মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত শহর সিরিয়া। বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর হিসাবে প্রথম স্থান দখলের গৌরব অর্জন করেছে অস্ট্রিয়ার ভিয়েনা। এর আগে একটানা ৭ বছর প্রথম স্থানে ছিল অস্ট্রেলিয়ার মেলবোর্ন সিটি। এছাড়া শীর্ষ পাঁচের মধ্যে অস্ট্রেলিয়ারই আরেকটি বাসযোগ্য তৃতীয় শহর সিডনি। এরপর চারে স্থান পেয়েছে জাপানের ওসাকা। পাঁচে কানাডার ক্যালগরি। বাসযোগ্য শহরের তালিকায় ৬ নম্বরে আছে কানাডার ভ্যাঙ্কুভার, ৭ নম্বরে যৌথভাবে কানাডার টরেন্টো এবং জাপানের টোকিও। ৮ নম্বরে ডেনমার্কের কোপেনহেগেন এবং ১০ নম্বরে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড। সবচেয়ে বেশি বসবাস অনুপযোগী শীর্ষ ১০টি দেশের শহরগুলোর মধ্যে অনুপযোগী শহর হল প্রথম সিরিয়া, দ্বিতীয় নাইজেরিয়ার লাগোস, তৃতীয় বাংলাদেশের ঢাকা, চতুর্থ লিবিয়ার ত্রিপোলি, পঞ্চম পাকিস্তানের করাচি, ষষ্ঠ পাপুয়া নিউগিনির পোর্ট মোরসবি, সপ্তম জিম্বাবুয়ের হারারে, অষ্টম ক্যামেরুনের ডাউলালা, নবম আলজেরিয়ার আলজিয়ার্স এবং দশম ভেনিজুয়েলার কারাকাস।
