কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

হামের ভয়াবহ প্রাদুর্ভাব: দেড় মাসে ২৭৩ জনের মৃত্যু, আক্রান্ত হাজারো শিশু

post title will place here

দেশে হাম পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ২৭৩ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ৪৭ জনের মৃত্যু ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে, আর বাকি ২২৬ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। এই দেড় মাসে মোট ৩৪ হাজার ৬৬২ জন শিশু হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে, যার মধ্যে ৪ হাজার ৮৫৬ জনের শরীরে ল্যাব পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। সংক্রমণের তীব্রতা সবচেয়ে বেশি দেখা গেছে ঢাকা বিভাগে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বাংলাদেশের এই পরিস্থিতিকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে। কারণ দেশের ৬৪টি জেলার মধ্যে ৫৮টিতেই এই রোগ ছড়িয়ে পড়েছে। আক্রান্তদের বড় অংশই ৫ বছরের কম বয়সী শিশু।


Magazine