কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ফিলিসত্মীনের যমজ শিশুর অপারেশন দায়িত্ব নিলেন বাদশাহ সালমান

সঊদী বাদশাহ সালমান বিন আব্দুল আযীয ফিলিসত্মীনের দুই যমজ শিশু হানিন গানিম ও ফারাহ গানিমকে অপারেশন করে পৃথক করার যাবতীয় খরচ বহনের দায়িত্ব নিয়েছেন। জর্দানে সঊদী দূতাবাসের কর্মকর্তা জানিয়েছেন, ঐ শিশুদের চিকিৎসা ও তাদের বাবা-মার সফরের সব খরচ সঊদী প্রধান বহন করবেন।

ঐ কর্মকর্তা আরোও জানিয়েছেন, ফিলিস্তিনী ঐ যমজ শিশুর অপারেশনসহ অন্যান্য চিকিৎসা সঊদীর বিখ্যাত কিং আব্দুল আযীয মেডিকেলে করা হবে। যমজ শিশুর বাবা আইয়ূব গানিম সঊদী বাদশাহর এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে বাদাশাহর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, ইসলামী বিশ্বের শিশুদের তত্বাবধান করা একটি অনুসরণীয় পদক্ষেপ। উল্লেখ্য, যমজ শিশুকে সফল অপারেশন করে পৃথক করার ক্ষেত্রে সঊদী আরব পুরো বিশ্বে সবার চেয়ে এগিয়ে আছে।


Magazine