কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

কড়া পাহারায় আল-আক্বছায় ১৫০০ ইয়াহূদীর অনুপ্রবেশ, ফিলিস্তীনিদের ক্ষোভ

ইসরাঈলি পুলিশের কড়া পাহারায় জেরুযালেমের পবিত্র আল-আক্বছা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছে প্রায় দেড় হাজার ইয়াহূদী বসতি স্থাপনকারী। ইয়াহূদীদের ধর্মীয় উৎসব ‘সুক্কোত’ উপলক্ষে আল-মাগারিবা ফটক দিয়ে তারা দলে দলে সেখানে অনুপ্রবেশ করে। মসজিদ চত্বরে ঢুকে তারা উস্কানিমূলকভাবে বিভিন্ন তালমুদীয় আচার ও প্রার্থনা সম্পন্ন করে। এ সময় ইসরাঈলি বাহিনী পুরো পুরোনো জেরুযালেম শহরে কঠোর নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলে। ফিলিস্তীনি ও মুসলিম মুছল্লীদের আল-আক্বছায় প্রবেশে ব্যাপক বাধা দেওয়া হয় এবং তাদের চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। ঐতিহাসিক ‘স্ট্যাটাস ক্যু’ বা আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী অমুসলিমদের আল-আক্বছায় প্রার্থনার নিয়ম নেই। ইসরাঈলিদের এই পদক্ষেপকে পবিত্র স্থানের আইনি অধিকারের চরম লঙ্ঘন এবং ফিলিস্তীনিদের প্রতি সরাসরি উস্কানি হিসেবে দেখা হচ্ছে।


Magazine