কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ফিলিস্তীনিদের বাস্তুচ্যুত করতে যৌন নির্যাতনকে হাতিয়ার করেছে ইসরাঈল

post title will place here

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তীনিদের তাদের পৈতৃক ভিটেমাটি থেকে উচ্ছেদ করতে ইসরাঈলি সেনা ও বসতি স্থাপনকারীরা পরিকল্পিতভাবে যৌন নির্যাতন ও লিঙ্গভিত্তিক সহিংসতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। সম্প্রতি মানবাধিকার সংস্থা ও আইন বিশেষজ্ঞদের এক যৌথ গবেষণা প্রতিবেদনে এই ভয়াবহ তথ্য উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, ফিলিস্তীনি পরিবারগুলোকে আতঙ্কিত করতে এবং তাদের এলাকা ছাড়তে বাধ্য করতে ফিলিস্তীনিদের বাস্তুচ্যুত করতে যৌন নির্যাতনকে হাতিয়ার করেছে ইসরাঈল এমন কৌশল বেছে নেওয়া হয়েছে। ভুক্তভোগীদের বর্ণনায় উঠে এসেছে জোরপূর্বক নগ্ন করা, প্রহার, নগ্ন অবস্থায় ছবি তুলে ছড়িয়ে দেওয়া এবং ধর্ষণের হুমকির মতো চরম অপমানজনক ঘটনার কথা। প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে নারী ও শিশুদের লক্ষ্য করে চালানো এই সহিংসতা অনেক পরিবারকে নিরাপত্তাহীনতার কারণে ঘরবাড়ি ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। অনেক ক্ষেত্রে ইসরাঈলি বাহিনীর উপস্থিতিতেই বসতি স্থাপনকারীরা এসব হামলা চালায়, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই ধরনের কার্যক্রমকে জেনেভা কনভেনশনের লঙ্ঘন ও যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করেছে।


Magazine