মসজিদুল হারামে বয়স্ক ও প্রতিবন্ধী মুছল্লীদের যাতায়াত সহজ করতে হারামাইন শরিফাইন কর্তৃপক্ষ বিশেষ নির্ধারিত পথ চালু করেছে। এর মাধ্যমে প্রবীণ ও শারীরিকভাবে অক্ষম যিয়ারতকারীদের মসজিদুল হারামে প্রবেশ ও বের হওয়ার সময় স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা হবে।
কর্তৃপক্ষ জানায়, আজিয়াদ সেতু, আল-মারওয়া লিফট, আল-আরকাম সেতু ও আল-আরকাম লিফট হয়ে মসজিদুল হারামে প্রবেশের জন্য আলাদা ট্র্যাক নির্ধারণ করা হয়েছে। এসব পথ মূলত হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য বরাদ্দ এবং চলাচল সহজ করতে ঢালু র্যাম্প স্থাপন করা হয়েছে।
এ ছাড়া উমরাহ পালনকারীদের সুবিধার্থে নির্ধারিত পথগুলোর নির্দেশনা সম্বলিত বিশেষ গাইড ব্যবস্থাও চালু করা হয়েছে, যাতে ভিড়ের মধ্যেও মুছল্লীরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন। এই উদ্যোগকে বয়স্ক ও প্রতিবন্ধী মুছল্লীদের জন্য মানবিক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
