কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ফিলিস্তীনে চরম সংকট: তিন শরণার্থী শিবির এখন জনমানবহীন

জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন চিত্র থেকে পশ্চিম তীরের জেনিন, নূর শামস এবং তুলকারেম শরণার্থী শিবিরের এক ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। ইসরাঈলি বাহিনীর ধারাবাহিক সামরিক অভিযানের ফলে এই তিনটি ঐতিহাসিক শিবির থেকে ৩৩,০০০-এরও বেশি ফিলিস্তীনিকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে। সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, বুলডোজার দিয়ে ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া, ড্রোন হামলা এবং পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার মাধ্যমে সেখানে এক অবাসযোগ্য পরিবেশ তৈরি করা হয়েছে। ২০২৫ সালের শেষ নাগাদ জেনিনের ৫২% এবং নূর শামসের ৪৮% অবকাঠামো সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়। সামাজিক মাধ্যমে অ্যাক্টিভিস্টদের পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, শূন্য ও বিধ্বস্ত ক্যাম্পগুলো এখন ভূতুড়ে শহরে পরিণত হয়েছে। জাতিসংঘ একে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানিয়েছে।


Magazine