কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ব্যায়াম না করায় স্বাস্থ্যঝুঁকি

পর্যাপ্ত ব্যায়াম না করায় বিশ্বের প্রাপ্তবয়স্ক মানুষদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। বর্তমানে ১৪০ কোটি প্রাপ্তবয়স্ক মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নতুন এক গবেষণা থেকে এই তথ্য জানা গেছে। গত ১৫ বছরে বিশ্বে নারী ও পুরুষের শারীরিক কর্মকাণ্ডের দিক থেকে তেমন কোন পরিবর্তন হয়নি। ২০১৬ সালে বিশ্বের এক চতুর্থাংশের বেশি প্রাপ্তবয়স্ক মানুষ পর্যাপ্ত ব্যায়াম করেনি। ‘দ্য ল্যানসেট গ্লোবাল হেলথ জার্নাল’ ৭ নভেম্বর প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক গবেষণায় এসব তথ্য প্রকাশিত হয়েছে। একজন প্রাপ্তবয়স্কের সপ্তাহে অন্তত ১৫০ মিনিট ব্যায়াম করা উচিত। কিন্তু ২০১৬ সালে বিশ্বের ৩২ শতাংশ নারী এবং ২৩ শতাংশ পুরুষ গড়ে প্রতি সপ্তাহে সেই পরিমাণ শরীর চর্চা করেনি। ফলে, বিশ্বের এক চতুর্থাংশ প্রাপ্তবয়স্কের টাইপ টু ডায়াবেটিস, হৃদরোগ, ডিমেনশিয়া এবং ক্যানসারের ঝুঁকি, যারা নিয়মিত ব্যায়াম চর্চা করেন, তাদের চেয়ে বেশি রয়েছে।


Magazine