কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ভারতে মুসলিমদের জীবন দিতে হচ্ছে তুচ্ছ কারণে

ভারতের মুসলিমদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। তুচ্ছ কারণে বা কারণ ছাড়াই সেখানে প্রায়ই মুসলিমদের পিটিয়ে হত্যা করা হচ্ছে। এ ধরনের ঘটনায় শীর্ষে রয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ রাজ্য। সম্প্রতি সেখানকার বরেলি জেলায় কয়েক দিনের ব্যবধানে দুই মুসলিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে। উত্তরপ্রদেশ রাজ্যে ক্ষমতায় রয়েছে কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপি এবং সেখানকার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে একজন পুরোহিত। ফলে রাজ্যটিতে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতার ঘটনাগুলোর কোনো বিচারই হয় না। গত ৪ সেপ্টেম্বর সেখানকার বরেলি জেলায় ওয়াজেদ খান নামে ৩০ বছরের এক যুবককে চুরির অভিযোগে গাছে বেঁধে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। উক্ত ঘটনার দিন কয়েক আগে এই বরেলিতেই ঘটেছিল একই রকম আরেকটি ঘটনা মহিষ চোর সন্দেহে শাহরুখ নামে ২০ বছরের এক যুবককে পিটিয়ে হত্যা। সেই ঘটনারও কোনো বিচার হয়নি। গত কয়েক বছরে ভারতজুড়ে গরু চুরি ও পাচারের অভিযোগে মুসলিমদেরকে পিটিয়ে হত্যার অসংখ্য ঘটনা সংবাদ মাধ্যমগুলোতে এসেছে। কিন্তু এই অন্যায় ও অত্যাচার রোধে সরকার কোনো ব্যবস্থা নেয়নি।


Magazine