কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

মহানবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ন্যায়পরায়ণতা অনুসরণ করব: প্রধানমন্ত্রী তারেক রহমান

post title will place here

বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মহানবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ‘ন্যায়পরায়ণতা’-এর আদর্শ অনুসরণ করবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিএনপির সংসদীয় দলের প্রথম সভাতেই আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিএনপি থেকে নির্বাচিত কোনো এমপি সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করবে না এবং প্লট সুবিধা নেবেন না। প্রধানমন্ত্রী বলেন, আমি বলেছিলাম, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি সরকার মহানবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ‘ন্যায়পরায়ণতার’ আদর্শ অনুসরণ করবে। আমি মনে করি, বিএনপির সংসদীয় দলের এইসব সিদ্ধান্ত ‘ন্যায়পরায়ণতা’-এর আদর্শেরই প্রতিফলন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম কার্যদিবসে গত ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ইং বুধবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন।


Magazine