কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ : থামছে না মৃত্যুর মিছিল

গ্যাস লাইন লিকেজ ও সিলিন্ডার বিষ্ফোরণে দুর্ঘটনা ও মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। প্রায় প্রতিদিনই দেশের বিভিন্নস্থানে এসব দুর্ঘটনায় শিশু ও নারীসহ ঝড়ে পড়ছে অনেক মানুষ। যারা বেঁচে থাকেন তাদেরকে আজীবনের জন্য পঙ্গুত্ববরণ করতে হয়। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ২৩ অক্টোবার পর্যন্ত ঢাকায় প্রায় ১১৫টি দুর্ঘটনা ঘটে। এর মধ্যে গত ১৬ নভেম্বর পর্যন্ত ঢাকা বিভাগে গ্যাস দুর্ঘটনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ১০৩টি। এর মধ্যে গ্যাসলাইন লিকেজে ৫৫টি এবং এলপি গ্যাসের সিলিন্ডার থেকে ৪৮টি। এ সব দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা গেছে শিশুসহ ৬ জন এবং গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ৩১ জনকে। এর বাইরে চিকিৎসাধীন অবস্থায় আরো অনেকের মৃত্যু হয়েছে। এদিকে, ২০১৫ সালে ৮০টি, ২০১৬ সালে ১৩১টি এবং ২০১৭ সালে প্রায় ৮৫টি সিলিন্ডার বিষ্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, মেয়াদুত্তীর্ণ ও নিমণমানের সিলিন্ডার ব্যবহার, পুরনো গ্যাসলাইনগুলোর সংস্কার না করা এবং জনগণের অসচেতনতার কারণে এসব দুর্ঘটনা ও মৃত্যুর ঘটনা বেড়ে চলেছে।


Magazine