কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

সন্ত্রাসী মুসলিম হতে পারে না, ইসলাম শান্তির ধর্ম : আচার্য

মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ভূয়সী প্রশংসা করে ভারতের একজন হিন্দু ধর্মীয় গুরু বলেছেন, ইসলামই শান্তির ধর্ম। সন্ত্রাসী মুসলিম হতে পারে না। যে ধর্মের নবী সহিংসতা পসন্দ করেন না, সে ধর্মের অনুসারীরা সন্ত্রাসী হতে পারে না। ইসলাম ধর্ম ও বিশ্বনবী সম্পর্কে হিন্দু ধর্মীয় গুরু পণ্ডিত শ্রী আচার্য প্রমোদ কৃষ্ণ এক ইসলামী সম্মেলনে এসব কথা বলেন। এমনকি অনুষ্ঠানে একটি নাতও পরিবেশন করেন পণ্ডিত প্রমোদ কৃষ্ণ। হিন্দি ভাষায় সেই নাতে তিনি বলেন, ‘মুহাম্মাদ (ছাঃ) যেমন তোমাদের (মুসলিমদের), তিনি তেমন আমাদের (হিন্দুদের)। এরপর তিনি জনতার উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, ‘একজন সন্ত্রাসী কীভাবে নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে পারে? যখন বিশ্বনবী (ছাঃ) সব সময় সহিংসতা বন্ধ করে শান্তির প্রচার করতেন। কারণ তিনি সহিংসতা অপসন্দ করতেন’। মুসলিমদের সালাম দেয়ার রীতির প্রশংসা করে তিনি বলেন, ‘মুহাম্মাদ (ছাঃ) মুসলিমদেরকে পরস্পরের সাক্ষাতে সালামের প্রচলন শিখিয়েছেন। আর সালামের অর্থই হল- আপনার ওপর শান্তি বর্ষিত হোক’। এই হিন্দু ধর্ম গুরু বলেন, ‘ইসলামের নবী মুহাম্মাদ (ছাঃ) শুধু মুসলিমদের জন্য নয় বরং হিন্দুদের জন্যও তিনি এক উজ্জ্বল আদর্শ’।


Magazine