ইয়াহূদীবাদী ইসরাঈল প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ফিলিসত্মীনীদের এক লাখ ৬৬ হাজার ঘরবাড়ি ভেঙে দিয়েছে। এছাড়া ইসরাঈলী দখলদারিত্বের কারণে ১০ লাখ ফিলিসত্মীনী উদ্বাস্ত্ত হয়েছেন। আরব স্টাডিজ অ্যাসোসিয়েশনের ল্যান্ড রিসার্চ সেন্টার এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে। অধিকৃত জেরুজালেমের আল-কুদস শহর ভিত্তিক এই সংগঠন এক বিবৃতিতে বলেছে, ইয়াহূদীবাদী ইসরাঈল এ পর্যন্ত এক লাখ ৬৫ হাজার ৬৯০টি ফিলিসত্মীনী ঘরবাড়ি মাটির সাথে মিশিয়ে দিয়েছে এবং তাদের কারণে ১০ লাখ ফিলিসত্মীনী অভ্যন্তরীণভাবে এবং ভিটেমাটি ছেড়ে ভিনদেশে উদ্বাস্ত্ত হতে বাধ্য হয়েছেন।
