কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

শান্তিতে পিছিয়ে বাংলাদেশ

বৈশ্বিক শান্তিসূচকে (জিপিআই) বড় ধরনের অবনতি ঘটেছে বাংলাদেশের। এই সূচকে গত বছরের চেয়ে চলতি বছরে ৯ ধাপ অবনতি ঘটেছে। গত বছর বিশ্বশান্তির এ সূচকে বাংলাদেশের অবস্থান ৯৩তম ছিল। তবে ২০০৮ সাল থেকে শান্তিপূর্ণ দেশের শীর্ষে থাকা আইসল্যান্ড এবারও প্রথম স্থান ধরে রেখেছে। এরপরেই রয়েছে, নিউজিল্যান্ড (দ্বিতীয়), অস্ট্রিয়া (তৃতীয়), পর্তুগাল (চতুর্থ) ও ডেনমার্ক (পঞ্চম)। এ বছর অবনমন ঘটে বাংলাদেশ দাঁড়িয়েছে ১০১তম অবস্থানে। তবে এবারের সূচকে ভারত (১৪১তম), পাকিস্তানের (১৫৩তম) চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। একেবারে তলানিতে রয়েছে আফগানিস্তান (১৬৩তম)। জিপিআই বলছে, বাংলাদেশে গত বছর রাজনৈতিক সহিংসতায় ক্ষতি হয়েছে প্রায় ২২ হাজার ২৯৭ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার, যা মোট দেশজ উৎপাদনের ৩ ভাগ। এ বছরের শান্তিসূচকে বিশ্বজুড়েই সামান্য পরিমাণে শান্তি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে জিপিআই। মানুষের জীবন যাপনে গড়ে শূন্য দশমিক ০৯ শতাংশ হারে শান্তি বেড়েছে। তবে ১৬৩টি দেশের মধ্যে ৮৬ দেশে শান্তি বাড়লেও কমেছে ৭৬টিতে। গত বছর এই তালিকায় থাকা ভুটান ১৯তম অবস্থানে থাকলেও এবার দেশটি ১৫তম স্থানে উঠে এসেছে। গত বছর যুদ্ধবিধ্বস্ত সিরিয়া সূচকের তলানিতে থাকলেও এবার আফগানিস্তান সেই স্থান দখল করেছে। আফগানিস্তান ১৬৩তম, সিরিয়া ১৬২তম, দক্ষিণ সুদান ১৬১তম, ইয়েমেন ১৬০তম এবং ইরাক ১৫৯তম অবস্থানে রয়েছে। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন বস্তিতে বসবাসরতদের ৮১ শতাংশই জলবায়ু উদ্বাস্ত্ত। জলবায়ু পরিবর্তনের কারণে তারা নিজেদের বাড়িঘর ছেড়ে ঢাকার নোংরা বস্তিতে আশ্রয় নিয়েছে। ভবিষ্যতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার কারণে প্রায় ১ কোটি ৮০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলে ১৬ শতাংশ ভূমি হারিয়ে যাবে।


Magazine