দেশে বর্তমানে ৩ কোটি ৭৮ লাখ মানুষ তামাক ব্যবহার করে। শতকরা হিসাবে এই হার ৩৫ দশমিক ৩ শতাংশ। ২০০৯ সালে এই সংখ্যা ছিল ৪ কোটি ১৩ লাখ। শতাংশের হিসাবে এই হার ছিল ৪৩ দশমিক ৩ শতাংশ। ৮ বছরে বাংলাদেশে তামাকের ব্যবহার কমার হার ১৮ দশমিক ৫ শতাংশ। এই তামাক ব্যবহারকারীদের বয়স ১৫ বছরের ওপরে। রিলেটিভ রিডাকশান বা আপেক্ষিক হ্রাস বিবেচনায় নিলে ২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ৮ বছরে বাংলাদেশে তামাকের ব্যবহার কমার হার ১৮ দশমিক ৫ শতাংশ। তামাকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়ানো, সরকারের কঠোর নজরদারির কারণেই এমন সাফল্য এসেছে বলে সংশ্লিষ্টদের অভিমত।
