কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ইসলামী সম্মেলন ২০১৯

আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ কতৃক আয়োজিত দু’দিন ব্যাপী ‘ইসলামী সম্মেলন ২০১৯ নানা বাধা-বিপত্তি পেরিয়ে বাংলাদেশের অত্যাধুনিক সিটি পূর্বাচল থেকে অদূরে হাটাব-বীরহাটাব গ্রামে আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ-এর মাঠে অনুষ্ঠিত হয়। ফালিল্লাহিল হাম্দ। আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, নারায়ণগঞ্জ ও রাজশাহীর প্রতিষ্ঠাতা ও পরিচালক শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত ৩য় বার্ষিক সম্মেলনে আশাতীত মানুষের সমাগম হয়। ঢাকা, চট্রগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা, রংপুর ও রাজশাহীসহ বাংলাদেশের প্রতিটি বিভাগের বিভিন্ন জেলা থেকে ভাড়াকৃত বাস, মাইক্রো-বাস, ট্রেন ও লঞ্চসহ বিভিন্ন মাধ্যমে লোকজন সম্মেলনে অংশগ্রহণ করেন।

১ম দিন বাদ আছর আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ-এর ৪র্থ শ্রেণীর ছাত্র হাফেয মাহবূবুর রহমানের কুরআন তেলাওয়াত ও তার সাথীদের আরবী, বাংলা ও ইংরেজীতে অনুবাদের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। ইসলামী সংগীত পেশ করে আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ-এর ছাত্রবৃন্দ। উদ্বোধনী ভাষণ পেশ করেন শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ।

ইসলামী সম্মেলনে ১ম দিন পূর্ব নির্ধারিত বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী-এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপ্যাল ও সাবেক সঊদী মাবঊস শায়খ আব্দুস সামাদ সালাফী, নরসিংদীর জামি‘আহ কাসেমিয়া কামিল মাদরাসার সম্মানিত মুহাদ্দিছ কাযী মুহাম্মাদ ইবরাহীম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মাদ মানজুরে এলাহী, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, রাজশাহী-এর সম্মানিত ভাইস প্রিন্সিপ্যাল ও ‘মাসিক আল-ইতিছাম’-এর সম্পাদক ড. মুযাফফর বিন মুহসিন, মাদরাসা দারুস সুন্নাহ মিরপুর-এর প্রিন্সিপ্যাল শায়খ আব্দুন নূর মাদানী, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, রাজশাহী-এর সম্মানিত শিক্ষক ও ‘মাসিক আল-ইতিছাম’-এর সহকারী সম্পাদক ড. ইমামুদ্দীন বিন আব্দুল বাছীর, উসওয়াতুল হাসানা মাদরাসার প্রিন্সিপ্যাল শায়খ আব্দুস সামাদ মাদানী, দারুল হুদা ইসলামিক কমপেস্নক্সের প্রিন্সিপ্যাল শায়খ মুকাররম বিন মুহসিন মাদানী ও মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে (এম.এ) অধ্যয়রত আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক। এছাড়া আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, নারায়ণগঞ্জ-এর শিক্ষকগণের মধ্যে শায়খ আতাউর রহমান ও ছাত্রদের মধ্যে ছানাবিয়া ২য় বর্ষের রঈসুদ্দিন ও ১০ম শ্রেণীর ইকরাম এবং স্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে ছলিম উদ্দীন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক মাওলানা আরমান উদ্দীন বক্তব্য পেশ করেছেন।

ইসলামী সম্মেলন ২০১৯-এর ২য় দিন বাদ ফজর দারসে কুরআন পেশ করেন, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী-এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপ্যাল ও সাবেক সঊদী মাবঊস শায়খ আব্দুস সামাদ সালাফী। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দ্বীনী ভাইদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক। দ্বীনী ভাইয়েরা স্বতস্ফূর্তভাবে অংশ করেন। জুম‘আর খুৎবা পেশ করেন ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ। বাদ জুম‘আ থেকে আছর পর্যন্ত বিরতি থাকে।

বাদ আছর পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম পুনরায় শুরু হয়। কুরআন তেলাওয়াত করেন আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, নারায়ণগঞ্জ-এর ৪র্থ শ্রেণীর ছাত্র ত্বহা। এদিন পূর্বনির্ধারিত বিষয়বস্তুসমূহের উপর বক্তব্য পেশ করেন শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার ফিক্বহ বিভাগের প্রফেসর বহু গ্রন্থ প্রণেতা ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া, শায়খ আকরামুযযামান বিন আব্দুস সালাম, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্রগ্রাম-এর প্রাক্তন অধ্যাপক ড. মুছলেহুদ্দীন, ড. মুযাফফর বিন মুহসিন, ড. ইমাম হোসাইন, বরিশাল মডেল স্কুল এ্যান্ড কলেজের অধ্যাপক মুহাম্মাদ মুস্তফা কামাল, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, নারায়ণগঞ্জ-এর ভারপ্রাপ্ত প্রিন্সিপ্যাল শায়খ আব্দুল আলীম ইবনে কাওছার মাদানী ও আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক। আরো বক্তব্য পেশ করেন আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, নারায়ণগঞ্জ-এর শিক্ষকগণের মধ্যে থেকে শায়খ মুস্তাক্বীম সালাফী, জনাব ইউসুফ ও ছাত্রগণের মধ্যে থেকে ১০ম শ্রেণীর ইউসুফ। এছাড়া শায়খ আব্দুল মাজীদ, আযহারুল ইসলাম নোমানী, ডা. আশরাফউদ্দীন ও আব্দুল ওয়াহিদ বক্তব্য পেশ করেছেন। এছাড়াও দু’দিনব্যাপী ইসলামী সম্মেলনের উভয় দিন বাদ এশা আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ-এর শিক্ষার্থীরা আগত শ্রোতাদের উদ্দেশ্যে আরবী ও ইংরেজী ভাষায় মনোজ্ঞ অনুষ্ঠান উপহার দেয়। বিভিন্ন পর্যায়ে ইসলামী সঙ্গীত পরিবেশন করে আল-জামিআহ আস-সালাফিয়্যাহ-এর ছাত্র ৪র্থ শ্রেণীর সা‘দ, নাহিন ও ৬ষ্ঠ শ্রেণীর আব্দুর রাকীব।

ইসলামী সম্মেলনের বিভিন্ন পর্যায়ে সঞ্চালকের দায়িত্ব পালন করেন বরিশাল মডেল স্কুল এ্যান্ড কলেজের অধ্যাপক ও আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, নারায়ণঞ্জ-এর পরিচালনা পর্ষদের সদস্য সচিব মুহাম্মাদ মুস্তফা কামাল, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, রাজশাহীর সম্মানিত শিক্ষক ড. ইমামুদ্দীন বিন আব্দুল বাছীর এবং আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ নারায়ণগঞ্জ-এর ভারপ্রাপ্ত প্রিন্সিপ্যাল শায়খ আব্দুল আলীম ইবনে কাওসার মাদানী।

বিদায়ী ভাষণ : শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ সম্মেলনে আগত দ্বীনি ভাইদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বিদায়ী ভাষণ দেন। অতঃপর সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে ও সুসাস্থ্য কামনা করে স্ব-স্ব গন্তব্যে ছহীহ-সালামতে পৌঁছে যাওয়ার জন্য প্রার্থনা করে বৈঠক শেষের দু‘আ পাঠ করেন এবং সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।

নতুন নাম: শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ সম্মেলনের ২য় দিন তার বিদায়ী ভাষণে উক্ত সম্মেলনের নতুন নামকরণ করেন। আল-জামিআহ আস-সালাফিয়্যাহ-এর নাম ও উদ্দেশ্যের সাথে মিল রেখে সম্মেলনের নাম রাখা হয় সালাফী সম্মেলন। আগামী বছর থেকে এই সম্মেলন সালাফী সম্মেলন নামে আয়োজিত হবে ইনশাআল্লাহ।

আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ ৭ ও ৮ মার্চ, রোজ : বৃহস্পতিবার ও শুক্রবার :



Magazine