গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের কুলাঙ্গা গ্রামে হিন্দু সম্প্রদায়ের একই পরিবারের ৬ জন আনুষ্ঠানিকভাবে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। উপজেলার সিংহশ্রী ইউনিয়নের কুলগঙ্গা মসজিদে জুম‘আর ছালাতের সময় মসজিদে এসে শত শত মুছলস্নীদের সামনে পরিবারের ৬ সদস্য স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেন। তারা পবিত্র কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং পূর্বের নাম পরিবর্তন করে নতুন ইসলামী নাম ধারণ করেন। হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণকারী একই পরিবারের ছয় সদস্য হলেন- উপজেলার সিংহশ্রী ইউনিয়নের কুলগঙ্গা গ্রামের অনিল চন্দ্র দাস, তার স্ত্রী শ্রীমতি রুনুবালা দাস, ছেলে ঝন্টু দাস, ঝন্টু দাসের স্ত্রী শ্রীমতি লতা রানী দাস, তাদের ছেলে জয়ন্ত দাস ও সৌরভ দাস।
