কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

মুহাম্মাদ নাম জনপ্রিয় জার্মানিতে

জার্মানির বার্লিনে ২০১৮ সালে ছেলে নবজাতকের নামের প্রথম অংশ হিসাবে সবচেয়ে বেশি যেটি বেছে নেয়া হয়েছে তা হচ্ছে ‘মুহাম্মাদ’। এছাড়াও দেশটির ১৬টি রাজ্যের ছয়টিতেই শীর্ষ দশ পসন্দের তালিকায় ছিল নামটি। নবজাতকের নাম নিয়ে ‘অ্যাসোসিয়েশন ফর জার্মান ল্যাঙ্গুয়েজ’র জরিপে এমন তথ্য উঠে এসেছে। ইসলামের শেষ নবী মুহাম্মাদ (ছাঃ)-এর নামের সঙ্গে মিলিয়ে সন্তানদের নাম রাখেন মুসলিমরা। বার্লিনে মুসলিমদের সংখ্যা ১০ শতাংশের বেশি না হলেও সেখানে এই নামটি জনপ্রিয়তার শীর্ষে চলে গেছে। আর গোটা জার্মানির হিসাবে শিশুদের নামের মধ্যে ২৪তম স্থানে রয়েছে এটি। বার্লিনে ছেলে নবজাতকের নামের পসন্দতালিকায় শীর্ষে ছিল লুইস ও এমিল। ২০১৫ সালে ষষ্ঠ অবস্থানে থাকা নামটি সবগুলোকে পেছনে ফেলে পরের বছর শীর্ষস্থানে চলে এল। ৬৫ হাযারেরও বেশি শিশুর নাম নিয়ে জরিপটি চালানো হয়।


Magazine