কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

নিশানায় গাযাবাসী: মৃত্যুদণ্ড বিলের পথে ইসরাঈল

post title will place here

১২ নভেম্বর, ২০২৫ (বুধবার) আল-জাজিরা জানায়, ইসরাঈল ‘সন্ত্রাসবাদে মৃত্যুদণ্ড’ চালুর লক্ষ্যে একটি বিতর্কিত বিল পার্লামেন্টে প্রথম পাঠে অনুমোদন পেয়েছে। সোমবার ১২০ সদস্যের নেসেট–এ বিলটি উত্থাপন করেন কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির। ভোটে বিলটির পক্ষে ৩৯ এবং বিপক্ষে ১৬ ভোট পড়ে, যা সরকারের সমর্থনের ইঙ্গিত দেয়—বিশেষত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু–এর নেতৃত্বাধীন প্রশাসনের।

বিলের খসড়ায় বলা হয়েছে, জাতিগত বিদ্বেষ বা ইসরাঈল ও ইয়াহূদী জনগণের ক্ষতি করার উদ্দেশ্যে হত্যাকাণ্ডে জড়িতদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। তবে আইনে পরিণত হতে হলে দ্বিতীয় ও তৃতীয় পাঠেও বিলটি পাস করতে হবে।

এর তীব্র প্রতিক্রিয়ায় হামাস একে দখলদার শক্তির ‘ফ্যাসিবাদী চেহারার প্রতিচ্ছবি’ আখ্যা দিয়েছে। একইসঙ্গে ফিলিস্তীনি পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে ফিলিস্তীনি জনগণের বিরুদ্ধে ইসরাঈলের চরমপন্থা ও অপরাধপ্রবণতার নতুন প্রকাশ বলে নিন্দা জানিয়েছে।


Magazine