কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

কাশ্মীর সমস্যার সমাধান যুদ্ধ নয় : ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, যুদ্ধ কাশ্মীর সমস্যার সমাধান নয়, বরং আলোচনার মধ্য দিয়েই এ সমস্যার সমাধান হতে পারে। গত ৩ ডিসেম্বর সোমবার টেলিভিশন সাংবাদিকদের একটি গ্রম্নপের সাথে সাক্ষাতকারে তিনি একথা বলেন। ভারতের সাথে কোন যুদ্ধের সম্ভাবনা তিনি নাকচ করে দেন। তিনি বলেন, দু’টি পারমাণবিক অস্ত্রসজ্জিত দেশ যুদ্ধ করবে না, কারণ তার পরিণতি অপ্রত্যাশিত। ইমরান খান এ প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর সাথে কাশ্মীর নিয়ে তার আলোচনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, বাজপেয়ী তাকে বলেছিলেন যে, ২০০৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি যদি জয়ী হয় তাহলে কাশ্মীর সমস্যার সমাধান হবে। ইমরান খান বলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী নটবর সিং এ বৈঠকে উপস্থিত ছিলেন।

ইমরান খান বলেন, এ বিষয় থেকে বোঝা যায় যে, কাশ্মীর সমস্যার সমাধান আছে এবং দু’দেশই তা সমাধানের কাছাকাছি ছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, কোন সংলাপ না হওয়া পর্যন্ত কাশ্মীর সমস্যা সমাধানের বিভিন্ন পন্থা নিয়ে আলোচনা করা যাচ্ছে না। কাশ্মীর সমস্যা সমাধানের পন্থাগুলো বিষয়ে জিজ্ঞেস করা হলে ইমরান খান বলেন, দুটি বা তিনটি সমাধান আলোচনায় রয়েছে। তবে তিনি এ নিয়ে বিশদ বলতে অস্বীকার করে বলেন, এ তো আগাম কথা বলা হয়ে যাবে। তিনি জোর দিয়ে বলেন, পাকিন্তান তার প্রতিবেশিদের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক উন্নয়নে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, আসন্ন সাধারণ নির্বাচনের কারণে ভারত পাকিস্তানের সাথে আলোচনায় বসতে রাযী নয়।


Magazine