কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

সিরিয়ায় রুশ হামলায় ২ মাসে নিহত ৫৪৪

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের শেষ ঘাঁটিতে দুই মাস আগে শুরু হওয়া রাশিয়ার নেতৃত্বাধীন হামলায় অন্তত ৫৪৪ জন বেসামরিক নিহত ও দুই হাযারেরও বেশি আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিদ্রোহী অধিকৃত ইদলিব প্রদেশ ও সংলগ্ন হামা প্রদেশের কয়েকটি অংশে ২৬ এপ্রিল থেকে বড় ধরনের অভিযান শুরু করে সিরিয়ায় সেনাবাহিনী। রাশিয়ার যুদ্ধবিমানগুলোও তাদের সঙ্গে যোগ দেয়। গত গ্রীষ্মকালের পর থেকে এটিই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার শত্রুদের মধ্যে শুরু হওয়া সবচেয়ে বড় লড়াই। সিরিয়ার যুদ্ধে হতাহতের বিষয়টি পর্যবেক্ষণ করা দ্য সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস (এসএনএইচআর) জানিয়েছে, রাশিয়ার যুদ্ধবিমান ও সিরিয়ার সেনাবাহিনীর চালানো কয়েকশত হামলায় ১৩০টি শিশুসহ ৫৪৪ জন বেসামরিক নিহত ও ২,১১৭ জন আহত হয়েছে। এসএনএইচআরের চেয়ারম্যান ফাদেল আব্দুল ঘানি রয়টার্সকে বলেছেন, ‘রাশিয়ার সামরিক বাহিনী ও তাদের সিরীয় মিত্ররা জেনেবুঝে বেসামরিকদের লক্ষ্যস্থল করছে এবং রেকর্ড সংখ্যক মেডিকেল স্থাপনায় বোমাবর্ষণ করেছে।’


Magazine