কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

দিল্লি সহিংসতা : মুসলিম নিধনের মোচ্ছব

গত ২৩ ফেব্রুয়ারী থেকে টানা পাঁচ দিন ধরে দিল্লিতে চলা হিন্দুত্ববাদীদের তাণ্ডবে নিহতের সংখ্যা ৫০ জন ছাড়িয়েছে। বিভিন্ন এলাকায় পোড়া ও ধ্বংসস্তুপের ভেতরে আরও লাশের অস্তিত্ব থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হাসপাতালে কাতরাচ্ছে অনেকে। পুলিশের ভয়ে হাসপাতালে যেতে না পেরে গোপনে চিকিৎসা করাচ্ছেন অনেকে। বিভীষিকাময় দিল্লি যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। যোগীর রাজ্য থেকে এসেছিল সন্ত্রাসী ও সহিংসতার অস্ত্র, ট্রাকে আনা হয় পাথর। গুলির সাথে এসিড হামলাও হয়েছে। মুসলিমদের রক্ষায় পুলিশ-প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকা বিশ্বকে হতবাক করেছে। বিতর্কিত নাগরিকত্ব আইন (সিএএ) ঘিরে বিক্ষোভ নিয়ে দিল্লির বিধানসভা নির্বাচনে মুসলিম বিদ্বেষী উস্কানিমূলক বক্তব্য দেন বিজেপি নেতারা। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথসহ বহু নেতা ঘৃণাবাদী বক্তব্য দেন। এরই ধারাবাহিকতায় সহিংসতায় উসকানি ছড়ান দিল্লির বিজেপি নেতা কপিল মিশ্র। এরপরই দিল্লির পূর্ব অংশে শুরু হয় নযিরবিহীন সহিংসতা। কয়েক দিনের সহিংসতায় হাসপাতালেই নিহত হয়েছে ৩০ জন। কোথায় কতজনের লাশ পড়ে আছে কেউ জানে না। সংঘবদ্ধ হামলাকারীরা দেশীয় পিস্তল, তলোয়ার, হাতুড়ি, লাঠি ও বড় বড় পাথর নিয়ে হামলা চালায়। উত্তর প্রদেশের মুজাফফরনগর ও শামলির মতো এলাকা থেকে দিল্লিতে এসে হামলায় অংশ নিয়েছে অনেকে।


Magazine