ইরাকের দক্ষিণাঞ্চলীয় বাছরা প্রদেশের ৯০ বছরের বৃদ্ধা হামাদিয়া জায়ায মূসা কুরআন হিফয করে রেকর্ড করেছেন। ৯০ বছর বয়সে পবিত্র কুরআন মুখস্থ করে তিনি প্রমাণ করলেন, মানুষের জীবনে বয়স শুধুমাত্র একটি সংখ্যা। ৬ বছর ধরে চেষ্টা করে তিনি সম্পূর্ণ কুরআন হিফয করেছেন। এতো বয়সে এসে তিনি সকল কষ্টকে অতিক্রম করে সম্পূর্ণ কুরআন হিফয করে রেকর্ড করেছেন।
