ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত হাজি স্যার ইসমাঈল সাইত মসজিদ থেকে ঘোষণা করা হয়, যে শিশুরা নিয়মিত ৪০ দিন ফজর ছালাত আদায় করবে তাদের জন্য পুরস্কার হিসাবে রয়েছে বাইসাইকেল। এ ঘোষণার পর শিশুদের মধ্যে শুরু হয় ছালাত আদায়ের প্রতিযোগিতা। গত ৩ নভেম্বর পুরস্কার বিজয়ীদের মধ্যে নতুন ব্র্যান্ডের বাইসাইকেল দেওয়া হয়। শিশুদেরকে ছালাতের প্রতি উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ নিয়েছিল বেঙ্গালুরুর স্থানীয় হাজি স্যার ইসমাইল সাইত মসজিদ কমিটি। বেঙ্গালুরুর স্থানীয় মসজিদে নিয়মিত ৪০ দিন ফজরের ছালাত আদায় করলেই বাচ্চারা পাবে নতুন ব্র্যান্ডের এ সাইকেল। নিয়মিত ৪০ দিন ফজরের ছালাত আদায়ের এ ক্যাম্পেইনে অংশগ্রহণ আহবান করার পর ২ শতাধিক শিশু ৪০ দিনের এ ক্যাম্পেইনে অংশগ্রহণে সাইনআপ (রেজিস্ট্রেশন) করে। তবে যারা নিয়মিত ৪০ দিন ক্যাম্পেইনটি অংশগ্রহণ করতে পারেনি তাদের জন্যও ছিল পুরস্কার। তারা পুরস্কার হিসাবে পেয়েছে ঘড়ি। ছালাতের প্রতি শিশু-কিশোরদের আগ্রহ বাড়াতে আরও যারা এ উদ্যোগ গ্রহণ করে আসছে তাদের মধ্যে রয়েছে- পাকিস্তান, মিসর, মালয়েশিয়া, তুরস্ক এবং ইংল্যান্ড।
