কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

মুসলিমরা জার্মানির একটি অংশ

জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিমদের নিয়ে মত পাল্টালেন চলতি বছরের মার্চে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সেহোফার বলেছিলেন ‘ইসলাম জার্মানির অংশ নয়।’ ‘বিল্ড’ পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে নিজের ঐ বক্তব্যের জন্য ব্যাপক সমালোচিত হয়েছিলেন তিনি। তবে সেই সেহোফারই বার্লিনে ইসলাম বিষয়ক একটি সম্মেলনের উদ্বোধনের সময় বলেন, মুসলিমরা জার্মানির একটি অংশ। তিনি আরো বলেন, ‘এই দেশের অন্য নাগরিকদের মতো মুসলিমদেরও সমান অধিকার ও দায়িত্ব আছে। এ ব্যাপারে কোন যৌক্তিক সন্দেহ থাকতে পারে না।’ জার্মানির মসজিদগুলোকে বিদেশি অর্থ সহায়তার ওপর নির্ভরতা কমানোরও আহবান জানান তিনি। এক্ষেত্রে মুসলিমদের জার্মান সমাজে একীভূত করতে সরকারের যেসব প্রকল্প আছে, সেগুলোতে অর্থ সহায়তা বাড়ানো হবে বলেও জানান সেহোফার। উল্লেখ্য, জার্মানির বেশিরভাগ মসজিদ তুরস্ক কিংবা সঊদী আরবের মতো দেশের অর্থ সহায়তায় চলে। বর্তমানে জার্মানিতে প্রায় ৪৫ লাখ মুসলিম বাস করছেন।


Magazine