করোনা মহামারির শুরু হয়েছিল চীনের হুবেই প্রদেশের উহান থেকে। এই মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাও এটি। তবে এই মহামারির প্রকোপ বর্তমানে কিছুটা কমতির দিকে। চলতি সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে সেখানকার সব স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি খুলে দেওয়া হয়েছে। শহর কর্তৃপক্ষ জানিয়েছে, ঝুঁকির মাত্রা পরিবর্তন হলে আবারও অনলাইন ক্লাস শুরু হবে। উল্লেখ্য যে, স্থানীয় সরকারসংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী সেখানে প্রায় ৩ হাজার শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৪ লক্ষ।
