চীনে নির্যাতনের শিকার সংখ্যালঘু উইঘুর মুসলিমরা নিজেদের স্বাধীনতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্য চেয়ে যুক্তরাষ্ট্রে মিছিল করেছে। ১২ নভেম্বর ছিল উইঘুরদের ৭৪ ও ৮৫তম স্বাধীনতা দিবস। ১৯৩৩ ও ১৯৪৪ সালে স্বল্প সময়ের জন্য পূর্ব তুর্কিস্তান নামে স্বাধীন দেশ পেয়েছিল উইঘুররা। পরে তা চীনের অংশ হয়ে যায়। জাতিসংঘের দাবি অনুসারে চীনের বনিদশালায় বর্তমানে নারীসহ ১০ লাখ উইঘুর মুসলিম আটক আছেন। হোয়াইট হাউসের সামনে যুক্তরাষ্ট্র ও পূর্ব তুর্কিস্তানের পতাকা হাতে বিশাল মিছিল বের করেন উইঘুররা। এ কর্মসূচির আয়োজন করে ইস্ট তুর্কিস্তান ন্যাশনাল অ্যাওকেনিং মুভমেন্ট। মিছিল শেষে তারা এক সমাবেশে মিলিত হন। সেখানে বক্তারা উইঘুর মুসলিমদের গণগ্রেফতার ও নির্যাতন বন্ধে এবং স্বাধীনতার জন্য যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য কামনা করেন। উইঘুররা দাবি করছেন, তাদের পরবর্তী প্রজন্মকে আদিবাসী পরিচয় মুছে চীনা হিসাবে পরিচিত করানোর লক্ষ্যেই এসব ‘পুনশিক্ষা কেন্দ্র’ বানানো হয়েছে।
