যতই চাপ আসুক ইয়াহূদীবাদী ইসরাঈলকে স্বীকৃতি দেবে না পাকিস্তান। ইসরাঈলকে স্বীকৃতি দেওয়ার জন্য পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান সাফ তার অভিমত জানিয়ে দিয়েছেন। একই সঙ্গে তিনি দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, দখলদার ইয়াহূদীবাদীদের সঙ্গে ইসলামাবাদ কখনই সম্পর্ক স্থাপন করবে না। পাকিস্তানের একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য ফাঁস করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তীনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত আমি কোনো অবস্থাতেই ইসরাঈলকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবতেও রাজি নই।
