কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

বাউল শিল্পীদের ধৃষ্টতা বেড়েই চলেছে

post title will place here

ঘটনা গত ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রি.-এর। মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা খালা পাগলির মেলামঞ্চে গান পরিবেশনকালে আল্লাহ ও ইসলাম সম্পর্কে চরম ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করে বসেন বাউল আবুল সরকার। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হলে দেশজুড়ে ধর্মপ্রাণ মুছল্লীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। তখন থেকেই তাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছেন দেশের ধর্মপ্রাণ মুছল্লী ও স্থানীয় জনসাধারণ। পরে ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতী মুহাম্মাদ আব্দুল্লাহ বাদী হয়ে আবুল সরকারের বিরুদ্ধে গত ২০ নভেম্বর একটি মামলা করেন। একই দিনে মাদারীপুরে গানের একটি আসর থেকে ডিবি পুলিশ তাকে আটক করে। ওই দিন বিকালে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে সোপর্দ করা হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। তবে আবুল সরকারের ওই ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন দেশের ধর্মপ্রাণ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষজন। সুপ্রিম কোর্টের আইনজীবী ও ভয়েস অব লয়ার্সের (বাংলাদেশ) প্রধান সমন্বয়ক আশরাফ-উজ-জামান আমার দেশকে বলেন, আবুল সরকারের কটূক্তি স্পষ্টভাবে ধর্ম অবমাননা। এটি দণ্ডবিধি ২৯৫/এ অনুযায়ী একটি শাস্তিযোগ্য অপরাধ। তাকে যেকোনো সময় আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করতে পারত। সেটি তদন্ত চলার আগে হোক কিংবা পরে; এমনকি তদন্ত চলাকালীনও তাকে গ্রেপ্তার করা যেত। গত ২৩ নভেম্বর আবুল সরকারের শাস্তির দাবিতে জেলার সর্বস্তরের আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুছল্লীগণ বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে বিজয় মেলার মাঠের সামনে সমবেত হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়।

Magazine