কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

মাদকে জড়িয়ে পড়ছে পুলিশ

আইনশৃঙখলা রক্ষাকারী বাহিনীর কাছে এখন প্রধান চ্যালেঞ্জ জঙ্গিবাদ নির্মূল ও মাদক নিয়ন্ত্রণ। এ দুই কারণে সমাজের বড় অংশের মানুষ কোন না কোনভাবে ক্ষতিগ্রস্ত। জঙ্গিবাদে সম্পৃক্ত হওয়ার অভিযোগ পাওয়া না গেলেও পুলিশের বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রিতে সহযোগিতা করার অভিযোগ পাওয়া যাচ্ছে হরহামেশা। বাহিনীর আভ্যন্তরীণ তদমেত্মও অনেকের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মিলেছে।

মাদকবিরোধী অভিযান নযরদারির দায়িত্বে আছেন, এমন একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেন, মাদক কোথায়, কীভাবে, কারা বিক্রি করছে, তা মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের নখদর্পণে। একশ্রেণির পুলিশ সদস্য সুযোগ-সুবিধার বিনিময়ে মাদক বিক্রির সুযোগ করে দেন, এ অভিযোগ অসত্য নয়।

পুলিশ সদস্যদের একটা অংশ মাদকের সঙ্গে তিনভাবে জড়িত। কেউ কেউ মাদক গ্রহণ করছেন, কেউ কেউ সোর্সের মাধ্যমে উদ্ধার হওয়া মাদকদ্রব্যের একটা অংশ আবার বিক্রি করে দিচ্ছেন, কেউ ঘুষ নিয়ে মাদক বিক্রিতে সহযোগিতা করছেন। কেউ কেউ সরাসরি নিজেরাই মাদক বিক্রিতে জড়িয়ে পড়ছেন। এ ছাড়া মানুষকে হয়রানি করার জন্য পকেটে ইয়াবা গুঁজে দিয়ে মামলা দিচ্ছে বা মামলার হুমকি দিয়ে টাকা আদায় করছে বলে অভিযোগ আছে।

Magazine