কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ইসলামী সম্মেলন ২০১৭ (আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, রাজশাহী, ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর, বৃহস্পতিবার ও শুক্রবার)

আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, রাজশাহী, ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর, বৃহস্পতিবার ও শুক্রবার : আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ রাজশাহী কর্তৃক আয়োজিত দু’দিনব্যাপী ইসলামী সম্মেলন ২০১৭ বিভাগীয় শহর রাজশাহীর পবা থানার অন্তর্গত ডাঙ্গীপাড়া, ‘আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ’ ময়দানে সফলভাবে অনুষ্ঠিত হয়। ফালিল্লা-হিল হামদ। শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ২য় বার্ষিক সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ উপস্থিত হন। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ময়মনসিংহ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর, রংপুর, রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে ভাড়াকৃত বাসসহ বিভিন্ন মাধ্যমে তারা সম্মেলনে আসেন।

১ম দিন বাদ আছর অর্থসহ পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। কুরআন তেলাওয়াত করেন আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, রাজশাহীর হিফয বিভাগের শিক্ষক শহীদুল ইসলাম। ইসলামী সংগীত পরিবেশন করে আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহর ছাত্রবৃন্দ ও আল-ফালাহ শিল্পী গোষ্ঠীর সদস্যবৃন্দ। উদ্বোধনী ভাষণ পেশ করেন সম্মেলনের সম্মানিত সভাপতি ও আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ-এর পরিচালক ও রাজশাহী শাখার প্রিন্সিপ্যাল শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ।

প্রথম দিন পূর্বনির্ধারিত বিষয়বস্ত্তসমূহের উপর বক্তব্য পেশ করেন শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর প্রতিষ্ঠাতা প্রিন্সিপ্যাল, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, রাজশাহীর স্বনামধন্য মুহাদ্দিছ ও সাবেক সঊদী মাবঊছ শায়খ আব্দুছ ছামাদ সালাফী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার প্রফেসর ড. মোঃ লোকমান হোসেন ও সহযোগী অধ্যাপক ড. আবুবকর মুহাম্মাদ যাকারিয়া, শায়খ আকরামুযযামান বিন আব্দুস সালাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগের সহযোগী অধ্যাপক ও আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ-এর কোষাধ্যক্ষ ড. সৈয়দ আবু আব্দুল্লাহ, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ রাজশাহী-এর ভাইস প্রিন্সিপ্যাল ড. মুযাফফর বিন মুহসিন ও সম্মানিত শিক্ষক ড. ইমামুদ্দীন বিন আব্দুল বাছীর, মাদরাসা দারুস সুন্নাহ-এর প্রিন্সিপ্যাল শায়খ আব্দুন নূর মাদানী, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, নারায়ণগঞ্জ শাখার প্রধান শিক্ষক শায়খ হাশেম আলী ও সম্মানিত শিক্ষক শায়খ আব্দুল আলীম মাদানী, রাজশাহীর নামোপাড়া আলিম মাদরাসার প্রিন্সিপ্যাল মাওলানা আবুবকর ছিদ্দীক্ব, শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফের কনিষ্ঠ পুত্র আব্দুর রহীম প্রমুখ। আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, রাজশাহীর ছাত্রদের মধ্যে বক্তব্য উপস্থাপন করে কুল্লিয়া দ্বিতীয় বর্ষের ছাত্র শরীফুল ইসলাম ও জসীমুদ্দীন এবং প্রথম বর্ষের ছাত্র মাহমূদ।

ইসলামী সম্মেলন ২০১৭-এর দ্বিতীয় দিন বাদ ফজর দারস পেশ করেন আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ রাজশাহী-এর ভাইস প্রিন্সিপ্যাল ড. মুযাফফর বিন মুহসিন। জুম‘আর খুতবা প্রদান করেন ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ। বাদ জুম‘আ থেকে আছর পর্যন্ত বিরতি থাকে।

বাদ আছর অর্থসহ পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম পুনরায় শুরু হয়। কুরআন তেলাওয়াত করেন আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, রাজশাহীর শিক্ষক জনাব আব্দুল বারী। এদিন পূর্বনির্ধারিত বিষয়বস্ত্তসমূহের উপর বক্তব্য পেশ করেন শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্রগ্রাম-এর প্রাক্তন অধ্যাপক ড. মুছলেহুদ্দীন, নরসিংদীর জামি‘আহ কাসেমিয়া কামিল মাদরাসার সম্মানিত মুহাদ্দিছ কাযী মুহাম্মাদ ইবরাহীম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মাদ মানজুরে এলাহী, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ রাজশাহী-এর ভাইস প্রিন্সিপ্যাল শায়খ মুযাফফর বিন মুহসিন, কুরআনিক স্টাডিজ এ্যান্ড এ্যারাবিক টিচিং ইনিস্টিটিউট-এর চেয়ারম্যান ড. মুহাম্মাদ আবু তাহের, শায়খ মনির উদ্দীন (খুলনা), আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, নারায়ণগঞ্জ-এর শিক্ষক শায়খ হাফেয আব্দুল মতীন মাদানী, মাদরাসা উসওয়াতুল হাসানাহ-এর প্রিন্সিপ্যাল শায়খ হাফেয আব্দুছ ছামাদ মাদানী প্রমুখ। এছাড়া আরো বক্তব্য পেশ করেন মাদরাসা ইশা‘আতুল ইসলাম আস-সালাফিয়্যাহ-এর প্রিন্সিপ্যাল শায়খ সাইদুর রহমান রিয়াদী, হাফেয মুকাররম বিন মুহসিন মাদানী (রাজশাহী), শেখ আবুল কালাম আযাদ আযহারী (ঢাকা), ভারতের জামি‘আহ সালাফিয়্যাহ বানারাসের ছাত্র আব্দুর রহমান বিন আব্দুর রাযযাক। আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, রাজশাহীর ছাত্রদের মধ্যে বক্তব্য উপস্থাপন করে কুল্লিয়া দ্বিতীয় বর্ষের ছাত্র যাকির হোসেন, প্রথম বর্ষের ছাত্র আল-আমীন এবং ছানাবিয়া ২য় বর্ষের ছাত্র হাবীবুল্লাহ।

এছাড়াও দু’দিনব্যাপী ইসলামী সম্মেলনের দ্বিতীয় দিন বাদ এশা আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ-এর ছাত্ররা আগত শ্রোতাদের উদ্দেশ্যে আরবী ও ইংরেজী ভাষায় মনোজ্ঞ অনুষ্ঠান উপহার দেয়। বিভিন্ন পর্যায়ে কুরআন তেলাওয়াত করেন আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ-এর শিক্ষক আব্দুল বারী, শহীদুল ইসলাম, সাইফুল ইসলাম (কুল্লিয়া ২য় বর্ষ), আব্দুল হাসীব (৬ষ্ঠ শ্রেণী) প্রমুখ। বিভিন্ন পর্যায়ে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন আব্দুল বারী, হাবীবুর রহমান (৯ম শ্রেণী), খলীলুর রহমান (জয়পুরহাট), আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ-এর ‘আল-ফালাহ শিল্পী গোষ্ঠী’র সদস্যবৃন্দ ও জামি‘আহর ছাত্রবৃন্দ। এছাড়া তারা জামি‘আহর প্রধান ফটকে ‘ইসলামী সম্মেলন ২০১৭, সফল হোক, আহলান ওয়া সাহলান ইয়া যুয়ূফানাল কেরাম, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ ডাঙ্গীপাড়া, রাজশাহী’ কারুকার্য করে আগত অতিথিদের স্বাগত জানায়।

ইসলামী সম্মেলনের বিভিন্ন পর্যায়ে সঞ্চালকের দায়িত্ব পালন করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগের সহযোগী অধ্যাপক ও আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ-এর কোষাধ্যক্ষ ড. সৈয়দ আবু আব্দুল্লাহ, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ রাজশাহীর সম্মানিত শিক্ষক ড. ইমামুদ্দীন বিন আব্দুল বাছীর এবং আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ নারায়ণগঞ্জ-এর সম্মানিত শিক্ষক শায়খ আব্দুল আলীম মাদানী।

বিদায়ী ভাষণ : শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ সম্মেলনে আগত দ্বীনি ভাইদের উদ্দেশ্যে সংক্ষেপ্ত বিদায়ী ভাষণ দেন। অতঃপর সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে ও সুসাস্থ্য কামনা করে স্ব-স্ব গন্তব্যে ছহীহ-সালামতে পৌঁছে যাওয়ার জন্য প্রার্থনা করে বৈঠক শেষের দু‘আ পাঠ করেন এবং সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।


Magazine