সিরিয়ায় রাক্কায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলা ও স্থল অভিযানে অন্তত ১৬০০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো। ব্রিটিশ মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, তারা ২০০টি স্থানে বিমান হামলা নিয়ে তদন্ত করে এক হাযার নিহতের পরিচয় জানতে পেরেছেন। ২০১১ সালে আইএস রাক্কাকে রাজধানী ঘোষণা করে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে ‘জিহাদ’ শুরু করে। গোষ্ঠীটির নতুন নামকরণ হয় ইসলামিক স্টেট অব ইরাক এ্যান্ড দি লেভান্ট (সিরিয়া)। এক সময় ইরাক-সিরিয়ার ৮৮ হাযার বর্গকিলোমিটার এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয় জঙ্গিগোষ্ঠীটি। তাদের খেলাফতের অধীনস্ত হয় প্রায় এক কোটি মানুষ। তবে মার্কিন ও রুশ বাহিনীর বিমান হামলার পাশাপাশি ইরাক ও সিরিয়ায় বিভিন্ন বাহিনীর প্রতিরোধযুদ্ধে পাঁচ বছর পরে এখন খেলাফত সঙ্কুচিত হয়ে সীমাবদ্ধ হয়ে পড়ে সিরিয়ার ইউফ্রেটিস নদীর এক বাঁকে। এর মাঝেই মার্কিন বিমান হামলায় বিশালসংখ্যক বেসামরিক নিহত হয়েছেন। মার্কিন জোটের দাবী, এই অভিযানে হতাহতের সংখ্যা ১৮০ জন। কামান্ডারদের দাবী, তারা বেসামরিকদের সুরক্ষার ব্যাপারে সচেতন। ২০১৪ সাল থেকে তারা সিরিয়া ও ইরাকে ৩৪ হাজার হামলা চালিয়েছে।
