কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

শান্তিতে নোবেল বিজয়ী আবি আহমেদ আলী

চলতি বছর নোবেল শান্তি পুরস্কার পেলেন কৃষকের সন্তান থেকে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া আবি আহমেদ আলী। প্রতিবেশী দেশ ইরিত্রিয়ার সঙ্গে দুই দশকের গৃহযুদ্ধ অবসানে তার ইতিবাচক ভূমিকাকেই স্বীকৃতি দিল নোবেল কমিটি। এদিন অসলো থেকে শান্তিতে নোবেল লজয়ী হিসাবে তার নাম ঘোষণা করে সচিব বিয়ার্ত্র অ্যান্ডারসন বলেন, ‘সামাজিক ন্যায়, ঐক্য স্থাপনে আবি আহমেদের ভূমিকা অতুলনীয়। তাই পুরস্কৃত করা হচ্ছে তাকে’। এখনও ইথিওপিয়া-ইরিত্রিয়ার মধ্যে শান্তি ফেরেনি। তবে দুই দশকের অশান্তি পেরিয়ে ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর উদ্যোগে হওয়া শান্তিচুক্তি দুই দেশের মধ্যে শান্তি স্থাপনের সম্ভাবনা অনেকটা তরান্বিত করেছে। ১৯৯৩ সালে ইরিত্রিয়া স্বাধীনতা অর্জন করে বিচ্ছিন্ন হয়ে যায় ইথিওপিয়া থেকে। কিন্তু ইরিত্রিয়ার সীমান্তবর্তী বাদমে অঞ্চলের দখল নিয়ে গত ২০ বছর ধরে ইরিত্রিয়া ও ইথিওপিয়ার মধ্যে সম্পর্কের চূড়ান্ত অবনতি হয়েছে। বারবার রক্তক্ষয়ী যুদ্ধে প্রাণ গেছে দু’পক্ষেরই ৭০ হাযারের বেশি মানুষের। ক্রমেই মেরুদন্ড ভেঙেছে দুই দেশের অর্থনীতির। ২০১৮ সালের এপ্রিল মাসে ক্ষমতায় এসেই আবি আহমেদ আলী প্রথমেই সচেষ্ট হন ইরিত্রিয়ার সঙ্গে হিংসা অবসানে। একই সঙ্গে চলতে থাকে অর্থনৈতিক সংস্কারের কাজ। দুই দেশের প্রধান ২০১৮ সালের ৯ জুলাই একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। আবি আহমেদ বাদমে অঞ্চলকে ইরিত্রিয়ার হাতেই সমর্পণ করেন। স্থির হয়, দুই দেশের মানুষ, পণ্য ও অন্যান্য পরিষেবার জন্যে সীমান্ত খুলে দেবে উভয় পক্ষই। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনেকটাই বদলে দিয়েছে দুই দেশের সম্পর্ক। আবি আহমেদের জন্ম ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর বেশাসায় এক মুসলিম বাবা ও খ্রিষ্টান মায়ের ঘরে।


Magazine