কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

নিজেই সারাবে ক্ষতস্থান, অন্ত্রের চিকিৎসায় যুগান্তকারী আবিষ্কার ‘স্মার্ট লিভিং গ্লু’

post title will place here

অন্ত্রের প্রদাহজনিত রোগের চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি অর্জন করেছেন চীনা গবেষকরা। তারা তৈরি করেছেন ‘স্মার্ট লিভিং গ্লু’, যা জীবিত ব্যাকটেরিয়াকে প্রোগ্রাম করে বানানো এক ধরনের বিশেষ আঠা। এটি অন্ত্রের ভেতরে ক্ষতস্থান নিজে থেকেই শনাক্ত করে সেখানে কাজ করে ক্ষত সারাতে পারে।

গবেষণাটি পরিচালনা করেন দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের শেনচেন ইনস্টিটিউটস অব অ্যাডভান্সড টেকনোলজি ও শেনচেন বিশ্ববিদ্যালয়ের গবেষক দল। গবেষণার বিস্তারিত আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী নেচার বায়োটেকনোলজি-তে প্রকাশিত হয়েছে। গবেষকরা জানান, জিনগতভাবে পরিবর্তিত ই-কোলাই ব্যাকটেরিয়া ব্যবহার করে এ গ্লু তৈরি করা হয়েছে। সক্রিয় হলে এটি বার্নাকল নামের আঠালো প্রোটিন নিঃসরণ করে, যা রক্তক্ষরণের স্থানে সুরক্ষামূলক স্তর তৈরি করে এবং ক্ষত সারাতে সহায়ক উপাদান ছাড়ে। একবার প্রয়োগের পর ব্যাকটেরিয়াটি কয়েক দিন সক্রিয় থাকে। ইঁদুরের ওপর পরীক্ষায় দেখা গেছে, এতে দ্রুত ওজন ফিরে এসেছে, অন্ত্রের রক্তক্ষরণ কমেছে এবং ক্ষতিগ্রস্ত অংশের উন্নতি হয়েছে।


Magazine