ঘানার বিভিন্ন অঞ্চলের ১৫ গ্রামে ৬৮৩১ জন ইসলাম গ্রহণ করেছে বলে দাবি করেছে মুসলিম মিশনারি সংস্থা ‘মুওয়াসসাতু নুমা আল-খায়ের’। সংস্থার দাবী অনুযায়ী, ১৫টি অমুসলিম গ্রাম ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে, যেখানে আগে কোনো মুসলিম ছিল না। নুমা আল-খায়ের এসব গ্রামে দীর্ঘদিন ধরে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। সংস্থাটি নওমুসলিমদের জন্য মসজিদ নির্মাণ করছে, তীব্র পানি সংকটে থাকা এসব গ্রামে খাবার পানির জন্য গভীর কূপ খনন করছে এবং ৫৮টি পশু কোরবানী করে গোশত বিতরণ করেছে। এ ছাড়া এসব গ্রামে সাত জন শিক্ষক নিয়োগ দিয়েছে নুমা আল-খায়ের। উল্লেখ্য, নুমা আল-খায়ের ২০১১ সালের নভেম্বর মাসে প্রতিষ্ঠিত হয় এবং এরা আফ্রিকায় ইসলাম প্রচারের কাজ করে।
