রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে বিশিষ্ট আলেম ও ওলামা-মাশায়েখদের সাথে ‘নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’-এর সম্মানিত চেয়ারম্যান ও ‘আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ’-এর মহাপরিচালক শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ অংশগ্রহণ করেছেন। পবিত্র রামাযান উপলক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আলেম সমাজের সাথে কুশল বিনিময় করেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী আয়োজিত এক ইফতার মাহফিলে দেশের শীর্ষস্থানীয় আলেম ও ওলামা-মাশায়েখদের সাথে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ। গত ৭ মার্চ ২০২৬ তারিখে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আগত অতিথিদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। ইফতারের পূর্বে প্রধানমন্ত্রী আমন্ত্রিত আলেমদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন। জাতীয় মূলধারার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফের সাথে প্রধানমন্ত্রীকে আলাপচারিতায় লিপ্ত হতে দেখা যায়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আলেম-ওলামাদের উদ্দেশ্যে বলেন, সরকার একটি জনবান্ধব ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে, যেখানে সকলের ধর্মীয় অধিকার ও সামাজিক মর্যাদা সমুন্নত থাকবে। তিনি দেশের উন্নয়ন অগ্রযাত্রায় আলেম সমাজের নৈতিক সমর্থন ও সহযোগিতা কামনা করেন। মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিশিষ্ট ওলামা-মাশায়েখগণ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে রাজনৈতিক ভেদাভেদ ভুলে দেশের মানুষের সেবায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। উল্লেখ্য, রামাযান মাসকে কেন্দ্র করে যমুনায় ধারাবাহিকভাবে কূটনৈতিক, বিশিষ্ট নাগরিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য যে, ইফতার মাহফিলে আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাকও উপস্থিত ছিলেন।
