কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

গাযায় অঙ্গহীন ৬ হাজার মানুষের জরুরী পুনর্বাসন প্রয়োজন

post title will place here

ইসরাঈলের অব্যাহত হামলায় গাযায় প্রায় ৬ হাজার অঙ্গহীন মানুষের জরুরী ও দীর্ঘমেয়াদি পুনর্বাসন প্রয়োজন বলে জানালো গাযার স্বাস্থ্য মন্ত্রণালয়। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে প্রকাশিত এক বিবৃতিতে তারা জানায়, পরিস্থিতি ভয়াবহ; অঙ্গহারানোদের মধ্যে ২৫ শতাংশই শিশু, যারা অল্প বয়সেই আজীবন প্রতিবন্ধকতার মুখে পড়েছে। মন্ত্রণালয় জানায়, হাজারো আহত বেসামরিক মানুষ শারীরিক যন্ত্রণা ছাড়াও গভীর মানসিক ও সামাজিক সংকটে ভুগছেন। তাদের জন্য টেকসই পুনর্বাসন, মানসিক সহায়তা ও সামাজিক সুরক্ষা এখন জরুরী। জাতিসংঘের সংস্থার প্রধান ফিলিপ লাজ্জারিনি আগেই জানিয়েছেন, বর্তমান যুদ্ধ শুরু হওয়ার পর গাযায় বিশ্বের সর্বোচ্চ শিশু অঙ্গচ্ছেদের ঘটনা ঘটেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান হামলায় ৭০ হাজারের বেশি নিহত, আর ১ লাখ ৭০ হাজারের বেশি আহত হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও আগে সহায়তা বিতরণে বাধা, খাদ্যকেন্দ্রে হামলা এবং দুর্ভিক্ষ পরিস্থিতিকে আরও ভয়াবহ করেছে। ইসরাঈল এখন আন্তর্জাতিক আদালতে গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগের মুখোমুখি।


Magazine