কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ঈদযাত্রার ১২ দিন : নিহত ২৪৭, আহত ৬৬৪

ঈদুল ফিতরে সড়ক, রেল ও নৌপথে ১২ দিনে ২১২টি দুর্ঘটনায় ২৪৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে শুধু সড়কেই মারা গেছেন ২২১ জন জন। এসব সড়কে দুর্ঘটনায় আহতের সংখ্যা ৬৫২ জন । যাদের মধ্যে পঙ্গু হয়েছেন ৩৭৫ জন। ‘যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ’ আয়োজিত ‘ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন-২০১৯’ প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরা হয়। এছাড়া দুর্ঘটনা কমাতে ১০টি সুপারিশমালা তুলে ধরে সংগঠনটি। বিভিন্ন হাসপাতাল ও গণমাধ্যম থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গত ৩০ মে থেকে ১০ জুন পর্যন্ত ১২ দিনের এই চিত্র দেখতে পান বলে তারা উল্লেখ করেন। এছাড়া নৌপথে পাঁচটি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের ও আহত হয়েছে আরও ১২ জন। একইসময়ে রেলপথে ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছে ২২ জনের। তারা পর্যবেক্ষণে বলেন, এসব দুর্ঘটনায় সম্পৃক্ত ছিল ৬৩টি বাস, ৩৮টি ট্রাক ও কাভার্ডভ্যান, ১৯টি প্রাইভেট কার ও মাইক্রোবাস, ৩০টি নছিমন-করিমন, ভটভটি, ইজিবাইক ও অটোরিকসা, ৬৪টি মোটরসাইকেল ও ২৬টি অন্যান্য যানবাহন। এর মধ্যে ৫১টি গাড়িচাপায়, ৮১টি সংঘর্ষে, ১৯টি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ও অন্যান্য কারণে ৩৪টি দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনার কারণ হিসেবে তারা বলেন, ঈদকেন্দ্রিক অতিরিক্ত যাত্রীর চাপ, চালকদের প্রতিযোগিতামূলক মনোভাব ও অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অদক্ষ চালকের কাছে দৈনিক চুক্তিতে যানবাহন ভাড়া দেওয়া। এছাড়া ফিটনেসবিহীন গাড়িতে যাত্রী বহন, মহাসড়কে নসিমন-করিমন ও অটোরিকসা চলাচল, ট্রাফিক আইন না মানার প্রবণতাকে সংস্থাটি দায়ী করেন। উল্লেখ্য, চলতি বছরের প্রথম ৫ মাসে জাতীয় মহাসড়ক, আন্তঃজেলা সড়ক ও আঞ্চলিক সড়কসহ সারাদেশে এক হাজার ৭৯২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসকল ঘটনায় ১৫৫২ জন নিহত ও ৩৫৪৩ জন আহত হয়েছে। নিহতের তালিকায় ২৪২ নারী ও ৩১২ শিশু রয়েছে।


Magazine