কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

৯৫ শতাংশ শিশুর শরীরে নিকোটিন!

বাংলাদেশের শিশুদের বিরাট অংশ ধূমপানের বিষক্রিয়ার শিকার। ঢাকা সিটি করপোরেশন ও আশপাশ এলাকার ৯৫ শতাংশ শিশুর শরীরে ক্ষতিকর নিকোটিন আছে। পরোক্ষ ধূমপান নিকোটিন উপস্থিতির কারণ। ‘বাসায় বাবা, বড় ভাই বা অন্য কেউ ধূমপান করে, এতে ক্ষতিগ্রস্ত হয় শিশু। রাস্তায়, বাসে, দোকানে, হোটেলে অনেকে সিগারেট পান করে, সেই ধোঁয়া যায় শিশুর শরীরে।

‘শিশুদের শ্বাসকষ্ট ও হাঁপানির অন্যতম প্রধান কারণ এই পরোক্ষ ধূমপান। বাবা, বড় ভাই বা পথচারী যে ধোঁয়া ছাড়ছে, তার শিকার হচ্ছে শিশুরা। ধূমপায়ীরা যে ধোঁয়া ছাড়বে, তা নিঃশ্বাসের সঙ্গে অন্যের শরীরে প্রবেশ করে। এটাই পরোক্ষ ধূমপান। বিশ্বের ৪০ শতাংশ শিশু পরোক্ষ ধূমপানের শিকার। একই পরিবেশে পরোক্ষ ধূমপানে স্বাস্থ্যঝুঁকি বয়স্কদের তুলনায় শিশুদের বেশি, কারণ বয়স্কদের চেয়ে শিশুদের শ্বাস-প্রশ্বাসের হার বেশি।


Magazine