কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

জিডিপি প্রবৃদ্ধিতে শীর্ষস্থানীয় ২০ দেশের তালিকায় বাংলাদেশ

আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিতে প্রভাবশালী ২০ দেশের তালিকায় আসছে বাংলাদেশ। ২০২৪ সালের মধ্যে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধিতে যেসব দেশ গুরুত্বপূর্ণ অবদান রাখবে তার মধ্যে বাংলাদেশ থাকবে। ঐ সময় বৈশ্বিক জিডিপির প্রবৃদ্ধিতে অবদান রাখবে এমন শীর্ষ ২০ দেশের তালিকায় থাকবে বাংলাদেশ। বাংলাদেশের অর্থনীতি সেখানে ১শ’ ভাগের দশমিক ৯ ভাগ অবদান রাখবে। যেখানে বিশ্বের অন্যতম উন্নত দেশ কানাডার অবদানও একই। সম্প্রতি (৬ মে) আইএমএফ বৈশ্বিক অর্থনীতির যে প্রক্ষেপণ প্রকাশ করেছে সেই তথ্যের ভিত্তিতে গবেষণা সংস্থা ব্লুমবার্গ এ বিশ্লেষণ করেছে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সাল পর্যন্ত বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে চীন। চীনের অবদান থাকবে সবচেয়ে বেশি যা ২৮ শতাংশ। এরপরই রয়েছে ভারত। ঐ সময়ে বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধিতে ভারতের অবদান দাঁড়াবে ১৩.৭ শতাংশ। এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র। ক্ষমতাধর এই দেশটির অবদান থাকবে ১০.৫ শতাংশ। এরপরই রয়েছে ইন্দোনেশিয়া। বাংলাদেশের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়া। তবে অগ্রযাত্রার যে গতি পরিলক্ষিত হচ্ছে তাতে আশা করা যায় এর পূর্বেই সে লক্ষ্য অর্জিত হবে। আর তাই আশা করা যায় অচিরেই বাংলাদেশ জি-২০ দেশগুলোর অন্তর্ভুক্ত হবে।


Magazine