কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

আসামে বন্ধ করে দেওয়া হচ্ছে সরকারি মাদরাসাগুলো

ভারতের আসাম রাজ্যের রাজ্য সরকার সকল মাদরাসা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকারি বরাত দিয়ে জানানো হয়, রাজ্য সরকার আসামের সমস্ত সরকারি মাদরাসা বন্ধ করে দেবে। কারণ জনসাধারণের অর্থ দিয়ে ধর্মীয় শিক্ষা দেওয়ার বিষয়টি গ্রহণযোগ্য নয়। আগামী মাসে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারী করা হবে। মাদরাসা বন্ধ করা হলেও সরকারি টোলগুলো (হিন্দু ধর্মশিক্ষা দেয়ার প্রতিষ্ঠান) বন্ধ করার বিষয়ে কিছু জানানো হয়নি। প্রসঙ্গত, আসামে ৬১৪ টি সরকারি ও প্রায় ৯০০ টি বেসরকারি মাদরাসা রয়েছে। যার প্রায় সবই জমিয়ত উলামা দ্বারা পরিচালিত হয়, অথচ প্রায় ১০০টি সরকারি সংস্কৃত টোল এবং ৫০০ এর বেশি বেসরকারি বিদ্যালয় রয়েছে। রাজ্য মাদরাসাগুলোতে সরকার বার্ষিক প্রায় তিন কোটি থেকে চার কোটি রুপি এবং সংস্কৃত টোলগুলোতে বছরে প্রায় এক কোটি রুপি ব্যয় করে। দুই বছর আগে রাজ্য সরকার দুটি নিয়ন্ত্রণকারী বোর্ড (রাজ্য মাদরাসা শিক্ষা বোর্ড এবং আসাম সংস্কৃত বোর্ড)-কে বাতিল করে দেয়। এরপরে, মাদরাসাগুলোকে আসামের মাধ্যমিক শিক্ষাবোর্ড (শেবা) এবং সংস্কৃত টোলগুলোকে কুমার ভাস্কর ভার্মা সংস্কৃত ও প্রাচীন বিদ্যা বিশ্ববিদ্যালয়ের অধীনে আনা হয়েছিল।


Magazine