কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

সমাজতন্ত্র ও ইসলামের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে জায়নবাদের জন্ম

post title will place here

ঊনবিংশ শতাব্দীতে পুঁজিবাদের রক্ষাকবচ হিসেবে জন্ম নেওয়া জায়নবাদকে কেবল সমাজতন্ত্র নয়, পরবর্তীতে ইসলামের বিরুদ্ধেও অত্যন্ত কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। ঐতিহাসিক বিশ্লেষকদের মতে, পূর্ব ইউরোপের ইয়াহূদী যুবসমাজকে শ্রেণি সংগ্রাম ও সমাজতান্ত্রিক বিপ্লব থেকে দূরে সরাতে জায়নবাদের উৎপত্তি হয়। সাম্রাজ্যবাদী শক্তিগুলো এই জাতীয়তাবাদী ধারণাকে অর্থ ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দেয়। মধ্যপ্রাচ্যের কেন্দ্রস্থলে, বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের পর উছমানীয় খেলাফতের পতনের মাধ্যমে মুসলিম উম্মাহর ঐক্য বিনষ্ট করতে জায়নবাদকে ব্যবহার করা হয়। ১৯১৭ সালের বেলফোর ঘোষণার মাধ্যমে ফিলিস্তীনি ভূখণ্ডে ইয়াহূদী রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করা হয়, যা ছিল সরাসরি ইসলামী ঐতিহ্য ও ভূ-রাজনীতির ওপর আঘাত। পরবর্তীকালে, শীতল যুদ্ধ এবং তার অবসানের পর জায়নবাদকে পশ্চিমা বিশ্বের স্বার্থে ‘ইসলামভীতি’ (Islamophobia) ছড়ানোর প্রধান হাতিয়ারে রূপান্তর করা হয়। ফিলিস্তীনিদের ওপর নিপীড়নকে আড়াল করতে মুসলিমদের ‘উগ্রপন্থি’ হিসেবে চিত্রায়িত করা এবং পবিত্র আল-আক্বছা মসজিদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা মুসলিম বিশ্বের ধর্মীয় অনুভূতি ও প্রতিরোধকে দুর্বল করার একটি দীর্ঘমেয়াদি নীল নকশা। এভাবে সমাজতন্ত্রের পর ইসলামী জাগরণকে রুখে দিতে জায়নবাদ পুঁজিবাদের প্রধান বিশ্বস্ত পাহারাদার হিসেবে কাজ করছে।


Magazine