কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

নতুন গিলাফে কা‘বা : ১২০ কেজি সোনা, ১০০ কেজি রূপা ব্যবহার

প্রতি বছরের মতো এবারও জিলহজ্জের ৯ তারিখ পবিত্র কা‘বার গিলাফ পরিবর্তন সম্পন্ন করেছে হারামাইন কর্তৃপক্ষ। পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি বিভাগ কিং আবদুল আযীয কমপ্লেক্সের সার্বিক সহযোগিতায় কা‘বার নতুন গিলাফ পরিবর্তন সম্পন্ন করে। গিলাফ পরিবর্তনের বিশেষ দল দক্ষতার সঙ্গে কাজটি সম্পন্ন করে। কা‘বার গিলাফ (কিসওয়াহ) বিশেষ মালবাহী গাড়িযাগে আনা হয়। গিলাফের ক্ষয়-ক্ষতি রোধে তাতে ব্যবহার করা হয় বিশেষ ধরনের ধাতব পদার্থ। যরূরী প্রয়োজনে থাকে দক্ষ প্রযুক্তি কর্মীর দল ও বিশেষ গাড়ির ব্যবস্থা। গিলাফের ওপর স্বর্ণের প্রলেপকৃত রূপার সুতোয় সুচারুরূপে লেখা থাকে, ‘ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ’ ও ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ বাক্য। এতে আরও লেখা থাকে, ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ ‘সুবহানাল্লাহিল আযীম’ ও ‘ইয়া দায়্যান, ইয়া মান্নান’। গিলাফটি তৈরিতে ৬৭০ কেজি কালো বর্ণের কাঁচা রেশম, ১২০ কেজি স্বর্ণ ও ১০০ কেজি রূপার তার ব্যবহার করা হয়।


Magazine