কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রবৃদ্ধিতে বাংলাদেশ বিশ্ব মডেল

এশিয়া-প্যাসিফিক অঞ্চলে দ্রুত প্রবৃদ্ধি অর্জনের দেশ হচ্ছে বাংলাদেশ। বর্তমানে বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধি অর্জন অনেক চ্যালেঞ্জিং। তারপরও বাংলাদেশ ৮ শতাংশের উপরে প্রবৃদ্ধি অর্জন করেছে। প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশ এখন বিশ্বে মডেল। বাংলাদেশ নানা এলাকায় সফলতা পাচ্ছে। অর্থনীতির অনেক ক্ষেত্রে চালকের আসনে রয়েছে বাংলাদেশ। তার মধ্যে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয়, সবজি রপ্তানীতে তৃতীয়, ধান উৎপাদনে চতুর্থ আর আম উৎপাদনে সপ্তম। বর্তমানে বাংলাদেশে মাথাপিছু আয় ১৯০৯ ডলার। অথচ ১৯৭২ সালে ছিল মাত্র ৩১৮ ডলার। আমাদের দারিদ্র্য আছে, বৈষম্য আছে এর পাশাপাশি আর্থসামাজিক সংকট, নদীদূষণ আছে, নদী ও খাল দূষণ হচ্ছে তারপরও আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। এই উন্নয়ন অগ্রযাত্রায় সহযোগিদের সহযোগিতা প্রয়োজন।


Magazine