ব্রুনাই সর্বদা আল্লাহ্র কাছে অনুগত থাকবে। এছাড়া আমার দেশ শরী‘আহ আইনে চলবে। ব্রুনাইয়ের সুলতান হাসানাল বোলখিয়া এক অনুষ্ঠানে এ সব কথা বলেন। এছাড়া সুলতান হাসানাল বলেন, যারাই ব্রুনাই ভ্রম্ন করবে তারাই দেশটির নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ দেখে মুগ্ধ হবে। আর এটাই হল শরী‘আহ আইনের দেশ ব্রুনাই। গত ৩ এপ্রিল থেকে ব্রুনাইয়ে শরী‘আহ আইন চালু হয়েছে। সমকামিতা, পরকীয়া, ব্যভিচার ও মহানবী মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কটাক্ষ করলে উন্মুক্ত মঞ্চে পাথর ছুড়ে মৃত্যুদণ্ডের আইন রয়েছে তাতে। এছাড়া কেউ চুরি করলে তার হাত কেটে দেওয়া হবে বলেও আইন জারি করা হয়। তবে এই আইন জারি করতে যাওয়ায় দেশটি আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। ইতিমধ্যে আন্তর্জাতিক অনেক মানবাধিকার সংস্থা ব্রুনাইয়ের এমন আইনের কড়া বিরোধিতা করছে।
