কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ফিলিস্তীনিদের পূর্ব জেরুজালেমকে রাজধানী করার অধিকার আছে -বাদশাহ সালমান

সঊদী আরবের বাদশাহ সালমান ইবনে আব্দুল আযীয আলে সুঊদ পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তীন রাষ্ট্রের প্রতি তার দেশের ঘোষিত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরাঈলের রাজধানী হিসাবে স্বীকৃতি দান ও মার্কিন দূতাবাস স্থানান্তরের মার্কিন সিদ্ধান্তের জবাবে বাদশাহ সালমান বলেন, ফিলিস্তীনিদের ইসরাঈল দখলীকৃত পূর্ব জেরুজালেমকে রাজধানী করার অধিকার আছে। ট্রাম্পের সিদ্ধান্তের জবাবে তুরস্কের ইস্তাম্বুলে মুসলিম বিশ্বের প্রধান সংগঠন ‘ইসলামী সাহায্য সংস্থা’র (ওআইসি) যরূরী শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর সঊদী বাদশাহ ৬ ডিসেম্বর বুধবার রিয়াদে শূরা পরিষদে এ টেলিভিশন ভাষণ দেন।

বাদশাহ সালমান বলেন, সঊদী আরব আঞ্চলিক সমস্যার রাজনৈতিক সমাধানের আহবান জানায়। এর মধ্যে সর্বাগ্রে রয়েছে ফিলিস্তীন সমস্যা এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে তাদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারসহ ফিলিস্তীনি জনগণের বৈধ অধিকার পুনরুদ্ধার। সঊদী বাদশাহ বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত আন্তর্জাতিক প্রস্তাবে নিশ্চয়তা প্রদানকৃত জেরুজালেমে ফিলিস্তীনিদের অধিকারের বিরুদ্ধে চরম পক্ষপাতিত্বের পরিচায়ক। তিনি বলেন, মার্কিন সিদ্ধামেত্মর বিরুদ্ধে আমি নিন্দা ও গভীর দুঃখ প্রকাশ করছি।


Magazine