কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

আমেরিকায় সন্ত্রাসী হামলা ঠেকাবে : তালিবানের সাথে চুক্তি

জানুয়ারির শেষদিকে যুক্তরাষ্ট্র ও তালিবানের মধ্যে শান্তি আলোচনায় অগ্রগতি হয়েছে। মার্কিন সৈন্যরা আফগান ছাড়বে, বিনিময়ে তালিবান আমেরিকায় সন্ত্রাসী হামলা ঠেকাবে। আফগানিস্তানকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের নিরাপদ ঘাঁটিতে পরিণত হওয়া ঠেকাবে এ মর্মে তালিবানের অঙ্গীকারের বিনিময়ে সেখান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার বিষয়ে মৌলিক সমঝোতায় পৌঁছার পর শান্তি আলোচনায় এ অগ্রগতি অর্জিত হয়। আন্তর্জাতিক জিহাদিদের আশ্রয়দান করায় তালিবানকে সরকার হারিয়ে ও রক্তক্ষয়ী যুদ্ধ চালিয়ে তার মূল্য দিতে হয়েছে। বহু তালিবান সদস্য আল কায়েদাকে তাদের প্রতি হুমকি মনে করেন। কোনো আন্তর্জাতিক জিহাদী গ্রম্নপের জন্য তালিবানের খুব কম সহানুভূতিই দেখা যায়। আফগান মূলধারার রাজনীতিতে তালিবানের আনার চুক্তি বিদ্রোহী সন্ত্রাসী গ্রুপগুলোর সাথে তাদের চুক্তি স্বাক্ষরের আগ্রহ ও সক্ষমতা জোরদার করার সুযোগ সৃষ্টি করবে। আফগানিস্তানে সৈন্য মোতায়েন রাখা ও এক অন্তহীন যুদ্ধ করার চাইতে আফগান সরকারে যোগ দেয়ার জন্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে অঙ্গীকারকারী তালিবান পাশ্চাত্যে সন্ত্রাসী হামলা প্রতিরোধে অনেক বেশি কার্যকর বাধা হতে পারে।


Magazine